বরিশাল ব্যুরো ॥ সংবাদ প্রকাশের জেরধরে পথরোধ করে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দিয়েছেন এক স্কুল শিক্ষক। এ ঘটনায় হুমকির শিকার সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ কাঠালিয়া থানায় সাধারন ডায়েরি করছেন। তিনি আঞ্চলিক দৈনিক মতবাদ পত্রিকার কাঠালিয়া উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন।
আসাদুজ্জামান সোহাগ বলেন, ‘ কিছুদিন আগে কাঠালিয়া উপজেলার আমরিবুনিয়া এইচ.কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অর্থের বিনিময়ে অতিগোপনে একজন পরিচ্ছন্নতাকর্মী ও অফিস সহায়ক নিয়োগ দেয়া হয়। এতে প্রধান শিক্ষক মো: লিয়াকত আলী জমাদ্দার দুই প্রার্থীর কাছ থেকে ২০ লক্ষ টাকা আদায় করেন। এ বিষয়ে আমি (সোহাগ) তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। সেই সংবাদের জের ধরে গত ১৭ সেপ্টরম্বর বিকালে আমি পেশাগত পর্যাটন কেন্দ্র ছৈলারচর যাই। সেই সময় পথ আটকে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় লিয়াকত মাস্টার।’
এদিকে সাংবাদিককে হুমকি দিয়েই থেমে যায়নি তিনি। সম্প্রতি ঐ সাংবাদিক সহ স্থানীয় সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করতে তাদের নিয়ে তার (লিয়াকত) নিজস্ব ফেইসবুক আইডিতে অকাথ্য ভাষায় বিভিন্ন গুজবমুলক লেখা পোস্ট করছেন। হত্যার হুমকি ও সাংবাদিকদের নিয়ে সমালোচনার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। দ্রুত হুমকিদাতা দুর্নীতিবাজ শিক্ষক লিয়াকত আলী জমাদ্দারকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সাংবাদিকরা।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ আলী জিডি’র বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে তদন্তকরে আইনানুগ ব্যবস্থাগ্রহন করা হবে।
