ঢাকা মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন

মো: ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ডেঙ্গুমশা নির্মুল ও বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ৮ আগস্ট সকাল ১১টায় শহরের নজরুল ইসলাম চত্ত¡রে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়‚ন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল­ুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিলকিস বেগম, জেলা তাঁতীলীগের সভাপতি ইব্রাহীম জলিল, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক রুহুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফয়েজ ওমান খান, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম হেলাল, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি ফরহাদ আহমেদ টিটুল ও সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মো: আব্দুল জব্বার ভ‚ইয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আওয়ামী যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন....