কালকিনি প্রতিনিধি :: মাদারীপুরের কালকিনিতে টানা ৪৫ দিন জামায়াতের সঙ্গে মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল পুরষ্কার পেল বেশ কয়েকজন কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীরা।
নামাজের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষে এই উদ্যোগ গ্রহণ করে পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের শিকদার বাড়ি যুবসমাজ।
শুক্রবার সন্ধ্যায় এ পুরষ্কার প্রদান করা হয়। নামাজ আদায়কারী বিজয়ী শিক্ষার্থী সায়েম শিকদার ও সাইমুন মোল্লাকে বাইসাইকেল দেওয়া হয়। এছাড়া বাকি নামাজে অংশগ্রহণকারীদের মাঝে পাঞ্জাবি ও টুপি প্রদান করা হয়েছে।
শিকদার বাড়ি যুব সমাজের কয়েকজন যুবক বলেন, মানুষকে নামাজের প্রতি আগ্রহ বাড়াতে পারলে সমাজ থেকে জুলুম, অন্যায় ও অত্যাচারসহ বিভিন্ন খারাপ কর্মকাণ্ড কমে যাবে। তাই আমরা ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এই নামাজের আয়োজন করেছি। যা দেখে সবার নামাজের প্রতি উৎসাহ বাড়বে।
