ঢাকা শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে নানাকে পিটিয়ে হত্যা করলো নাতি!

আইএম নিউজ
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

শ্রীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুরে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টায় উপজেলার রাজাবাড়ী (বড়চালা) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হক মাতবর (৮৮)। আহত তার ছেলে হারুন (৫৮)। তারা বড়চালা গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত নাতি আবু সালেক (২৫) নিহতের নাতি এবং ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার মহাখালী গ্রামের জামাল হোসেনের ছেলে।

এসআই উজ্জ্বল হোসেন মল্লিক নিহতের ছেলে আহত হারুনের বরাত দিয়ে যুগান্তরকে জানান, আবু সালেক নেশাগ্রস্ত। ধারণা করা হচ্ছে— রাতের ওই সময়ে সালেক তার নানার কাছে নেশার টাকা চেয়ে থাকতে পারে। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সে তার নানাকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় বাবার চিৎকার শুনে ছেলে হারুন এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে।

ঘটনার পর থেকে নাতি আবু সালেক পলাতক রয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নাতির আঘাতে নানার মৃত্যু হয়েছে কী না সে ব্যাপারে কিছু জানাননি তার আহত মামা।

সংবাদটি শেয়ার করুন....