ঢাকা মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন

মো: ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি চলন্ত সিএনজি অটোরিকশায় হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে কিশোরগঞ্জ শহর থেকে সিএনজি অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি করিমগঞ্জের বাগানবাড়ি এলাকায় পৌঁছালে সকাল সোয়া ৮টার দিকে হঠাৎ আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি অটোরিকশায় আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাদের ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিভিয়েছে। সিএনজির সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। এরপর সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। তবে তার আগেই চালক গাড়ি বন্ধ করে যাত্রীসহ নেমে পড়তে সক্ষম হয়। এ কারণে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটি সম্প‚র্ণ পুড়ে গেছে।

 

সংবাদটি শেয়ার করুন....