ঢাকা বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে শহীদ আইভি রহমানের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত

মো: ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

২১আগষ্ট, গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে পুষ্পস্তবক, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও আলোচনাসভাসহ নানা আয়োজনে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪আগস্ট) দিবসটি উপলক্ষে শহীদ আইভি রহমানের ম্যুরালে আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ সংগঠন, স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আইভি রহমানের ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করেন। এছাড়া ও উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও শহীদ আইভি রহমানের নিজ গ্রাম শহীদ আইভি- ফরিদ ও মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে আইভি রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদ।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন, অভিভাবক সদস্য ও ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ আলী, ও অভিভাবক সদস্য মোসাদ্দেক আহমদ, নিলুফা বেগম, প্রধান শিক্ষক আঃ ছাদেক প্রম‚খ।
এর আগে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সোলাইমান, সাবেক রাষ্ট্রপতি জিল­ুর রহমানের এপি এস সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রম‚খ।
এ সময় বক্তারা বলেন, ২১ শে আগষ্টে মাষ্টার মাইন্ড তারেক জিয়ার পত্যক্ষ ও পরোক্ষ মদদে গ্রেনেড হামলা হয়েছিল। তারা চেয়েছিলেন ১৫ আগষ্টের মতো আওয়ামী লীগ কে নিশ্চিহ্ন করতে। তাই তারেক জিয়াসহ গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবি জানান তারা।

 

 

সংবাদটি শেয়ার করুন....