ঢাকা রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ধর্ষণ, টাকা দিয়ে আপোষের চেষ্টা

আইএম নিউজ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি :: টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলের বেরীবাইদ ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বেরীবাইদ ইউনিয়নের চুনিয়া দিঘলবাইদ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে আবদুছ ছাত্তারের (৫৫) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি আনারসসহ বিভিন্ন ফলের ব্যবসা করেন।

স্থানীয়রা জানায়, শনিবার বিকালে ছাত্তার ওই শিশুর বাড়ির পাশে নিজের কেনা আনারস বাগান দেখতে যান। শিশুটির বাবা-মা দিন মজুর। তারা দুজনই কাজে বেরিয়ে ছিলেন। বাড়িতে ছোট বোনের সঙ্গে খেলছিল সে। ছাত্তার ছোট বোনটাকে উঠানে রেখে কৌশলে বড়বোনকে ঘরে নিয়ে দরজা আটকে ধর্ষণ করে।

ছোট শিশুটির চিৎকারে আশপাশের এক নারী এসে এমন অবস্থা দেখে ফেলেন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে এক আত্মীয়ের বাসায় গোপন বৈঠক বসে। দুই লাখ টাকায় মীমাংসার প্রস্তাব ওঠে।

একাধিক মাতাব্বর মিটে যাওয়ার তাগিদ দিলেও শিশুটির মা বাবা রাজি হননি। শিশুটিকে নিয়ে তারা আদালতে মামলা করবেন বলে জানান।

শিশুটির বাবা বলেন, কাজ কাম করে খাই, আমার টাকার দরকার নাই। এলাকার মাতবর আছেন, তাদের সঙ্গে কথা বলে দেখি কী করা যায়।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, গতকাল ঘটনার পর খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে জেনেছি। শিশুটির দাদি বলেছেন, দেরি করে বাড়িতে আসলে নাকি বড় অঘটন হতো।

মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান, বিষয়টি নিয়ে অনেক অনুসন্ধান করা হচ্ছে। পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুটির দাদি বলেছেন কিছু হয়নি।

সংবাদটি শেয়ার করুন....