ঢাকা শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজস্ব ফাঁকি দিয়ে কুলিয়ারচরে তৈরী হচ্ছে নিম্নমানের সাবান

মো: ইমরান হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজরা বাসষ্ট্যান্ড এলাকায় একটি ফ্যাক্টরীতে দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরী হচ্ছে নিম্নমানের সাবান। তৈরী কৃত সাবানে নামি-দামি বিভিন্ন কোম্পানীর মোড়ক ব্যবহার করে বাজারজাত করে গ্রাহকদেরকে প্রতারিত করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব।
স্থানীয় প্রশাসন প্রায় বছর খানেক আগে অনুমোদনহীন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। কিন্ত কয়েক মাস যেতে না যেতেই রহস্যজনকভাবে কারখানাটির সিলগালা খুলে আবারো তৈরী করছে সাবান।
সরেজমিনে খোজঁ নিয়ে জানাযায়, শাহআলম ও তার আরো ২ভাইসহ ৩ ভাই যৌথ মালিকানায় কারখানাটি পরিচালনা করছে। কারখানাটিতে প্রায় ৩০/৩৫ জন শ্রমিক কাজ করে। প্রতিদিন প্রায় ২/৩ লাখ টাকার সাবান তৈরী করে পার্শ্ববর্তী বাজিতপুর, কটিয়াদী, হোসেনপুর, পাকুন্দিয়া, নেত্রকোণা, ময়মনসিংহ, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলায় এসব সাবান বিক্রি করা হয়। নিম্নমানের এসব সাবান কিনে দরিদ্র ও অসহায় মানুষেরা প্রতারিত হচ্ছেন।
এ বিষয়ে কারখানার মালিক মোঃ শাহআলম জানান কারখানায় সাবান তৈরীর কোন বৈধ কাগজ পত্র নেই। তবে তিনি বিএসটিআইসহ প্রয়োজনীয় কাগজ পত্রর জন্য আবেদন করেছেন।
এ ব্যাপারে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানান, অবৈধ এসব কারখানার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন....