ঢাকা বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মো. ইমরান হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রামট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ২জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও ২ জন। এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপর ১.৩০ মিনিটের দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটো রিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটিড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশায় থাকা ৪ জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক দুজনকে কিশোরগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় ড্রামট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। দুজন নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু।

 

 

সংবাদটি শেয়ার করুন....