ঢাকা সোমবার , ২৩ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২০

মো: ইমরান হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০জন নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আনুষ্ঠানিক কোন বক্তব্যে নিহতের সংখ্যা জানানো হয়নি। ফায়ার সার্ভিসের ধারণ নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহ‚র্তে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এগারসিন্দুর বেশ কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ২০ জনের বেশি যাত্রী নিহত হয়েছে বলে ভৈরব থানা স‚ত্রে খবর পেয়েছি।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ সমাপ্ত হলে নিহতের সঠিক সংখ্যা জানাযাবে।

 

সংবাদটি শেয়ার করুন....