ঢাকা বুধবার , ৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এবার ঝিগাতলায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ঝিগাতলায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসটির আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে ঝিগাতলা বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট রওনা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে বাসটি কোনো পরিবহনের তা জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন....