ঢাকা শুক্রবার , ২১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, ময়নাতদন্তে বেরিয়ে এলো হত্যার মোটিভ

আইএম নিউজ
অক্টোবর ২১, ২০২২ ৫:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

মধুপুর প্রতিনিধি :: টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার অলিপুর গ্রামের অন্তঃসত্ত্বা নাসরীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ৪০ দিন পর ময়নাতদন্তে বেরিয়ে এলো হত্যার মোটিভ।

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নয়, ময়নাতদন্তে হত্যার আলামত মিলেছে। হত্যার দায়ে পুলিশ বুধবার রাতে শেরপুর জেলার নকলা উপজেলা থেকে স্বামী আবুল হাসনাত শুভ ও দেবর হাসিবুল হাসান শান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার স্বামী ও দেবরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুভ ও শান্ত অলিপুর গ্রামের বাসিন্দা সাবেক পুলিশ সদস্য আবদুস সালামের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার এসআই মেহেদী হাসান রাব্বি জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে অলিপুর গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থা থেকে নাসরিন আক্তারের লাশ উদ্ধার হয়। তখন একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু নাসরিনের বাবার পরিবার থেকে একে হত্যা বলে দাবি করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে জিডি মূলে লাশ মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত মিলে।

সংবাদটি শেয়ার করুন....