ঢাকা রবিবার , ৫ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু

Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে ৯  মাসের অন্তঃসত্ত¡া মা ও তার ৫ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কৃষক আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত¡া স্ত্রী মোছা. রূপ তারা (৪৫) ও তার শিশু সন্তান তাইজুল (৫)।
জানা যায়, রাতে ঝড়বৃষ্টির সময় শিশুসন্তান নিয়ে ঘরে শুয়েছিলেন অন্তঃসত্ত¡া রূপ তারা। এ সময় ঘরের উপরে থাকা একটি রঙিলা গাছ ঝড়ে উপড়ে ঘরের ওপর পড়ে যায়। এসময় ঘরের নিচে চাপা পড়ে রূপ তারা ও তার শিশুসন্তান তাইজুল। ঘটনাস্থলে তাইজুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত রূপ তারাকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সংবাদটি শেয়ার করুন....