ঢাকা মঙ্গলবার , ১৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলমান তাপপ্রবাহের ব্যাপ্তি আরও অন্য জেলায় ছড়িয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামীকাল সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল বুধবার (১৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে

ওই দিনও চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

অপরদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের সৈয়দপুর জেলায় ৩৮ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একই বিভাগের তেতুঁলিয়া জেলায় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন....