আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে আগুন ঝরালেন প্রোটিয়া পেসাররা। বিশেষ করে আনরিখ নরকিয়ে। এই ডানহাতি পেসারের সামনে চোখে সর্ষে ফুল দেখেছে লঙ্কানরা। উইকেটে যাওয়া-আসার সময়টুকুতে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা ভানিন্দু হাসারাঙ্গার দলের! তাসের ঘরের মতো ভেঙে যাওয়া ব্যাটিং অর্ডারে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। ফলে তিন অঙ্কের ঘরে পা দেবার আগেই অলআউট লঙ্কানরা।
সোমবার (৩ জুন) নিউইয়র্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ১৯ রান করেছেন কুশল মেন্ডিস। প্রোটিয়াদের হয়ে ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নরকিয়ে।
বিস্তারিত আসছে…
