ইংল্যান্ডের বিদায় নিশ্চিত করতে স্কটল্যান্ডের সঙ্গে জয়ের ব্যবধানটা কম রাখার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। এ কারণে অজিদের তদন্তের মুখে পড়তে হবে বলে আইসিসি পাল্টা হুঙ্কার দেয়। ফলে সবমিলিয়ে সবার নজর ছিল অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে কী ঘটে, সেদিকে। যেখানে স্কটিশরা দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও ৫ উইকেটে হেরে ছিটকে গেল বিশ্বকাপ থেকে। একইসঙ্গে অজিদের জয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলল ইংলিশরা।
গতকাল রাতে নামিবিয়াকে বৃষ্টি আইনে হারিয়ে নিজেদের কাজটা সম্পন্ন করে রাখে ইংল্যান্ড। এরপর জস বাটলারদের নজর ছিল সেন্ট লুসিয়ায়। যেখানে ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ (রোববার) ভোরে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন স্কটিশরা। দলটির টপ অর্ডার ব্রেন্ডন ম্যাকমুলেন বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম ফিফটি করেছেন ম্যাচটিতে। শেষ পর্যন্ত তাদের সংগ্রহটা হয় চ্যালেঞ্জিং, নির্ধারিত ওভারে স্কটল্যান্ড সংগ্রহ করে ৫ উইকেটে ১৮০ রান।
বিস্তারিত আসছে…
