ঢাকা সোমবার , ১৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মিটফোর্ড হত্যাকাণ্ড নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা: মির্জা ফখরুল

আইএম নিউজ ডেস্ক
জুলাই ১৪, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

মিটফোর্ড হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা কিনা তা সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার পরিচালনা দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দলের মিছিলের আয়োজন ও অশ্লীল স্লোগান প্রয়োগ আবারো ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা প্রশ্ন উঠতে পারে। মিডফোর্ড হত্যাকাণ্ড অনুসন্ধানে বিএনপির পক্ষ থেকে তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠন করে প্রকৃত সত্য উদঘাটন করে জনসম্মুখে প্রকাশ করা হবে।

ফখরুল বলেন, দেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে নাম জড়িয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। এবং পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে মিটফোর্ড হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি-না তা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে।

তিনি বলেন, গুটিকয়েক রাজনৈতিক দলের হীন স্বার্থ দেশ ব্যর্থ হতে পারেনা। ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবেনা বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সুপরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে এবং শীর্ষ নেতৃত্বের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

সংবাদটি শেয়ার করুন....