ঢাকা শনিবার , ১৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৪ নতুন রোগী

আইএম নিউজ ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬১ জন বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫৮ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৮৯ জন। এই সময়ে ৬২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২৯ জন নারী।
সংবাদটি শেয়ার করুন....