জুলাই ঘোষণাপত্র এবং নির্ধারিত নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানিয়েছে বিএনপি। বুধবার (৬ আগস্ট) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, জুলাই ঘোষণাপত্র এবং নির্ধারিত নির্বাচনের সময়সূচিকে স্বাগত জানিয়েছে বিএনপি। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। দেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য মুখিয়ে আছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে, এটিই বিএনপির প্রত্যাশা। এসময় তিনি একটি কার্যকর জাতীয় সংসদ গঠনে রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
