ঢাকা শুক্রবার , ৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে শহিদ মুগ্ধের বাবা

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান তিনি। এ সময় জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন মীর মোস্তাফিজুর রহমান

এ বিষয়ে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লেখা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান আমিরে জামায়াতকে দেখতে হাসপাতালে গিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
আমরা শহিদ মুগ্ধের বাবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

উল্লেখ্য, গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়। তিনি এখন হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।।

সংবাদটি শেয়ার করুন....