যারা বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তুলেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচন যদি বিলম্ব হয় তাহলে পতিত স্বৈরাচারের সুবিধাভোগীরা লাভবান হবে।
তিনি বলেন, গায়ের জোরে নয়, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। জোর জবরদস্তির কিছু করতে গেলে মানুষ মনে করবে আপনি উগ্রপন্থার পথ অবলম্বন করছেন।
সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কিমিটির এই সদস্য।
