দলীয় নীতি ও সংগঠনবিরোধী অনৈতিক কার্যকলাপের দায়ে ২ নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (২২ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদ স্থগিত হওয়া ওই ২ নেতা হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স ও হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরী।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীর প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
