ঢাকা রবিবার , ৪ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধীদের সঠিক তালিকা ও সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আইএম নিউজ
ডিসেম্বর ৪, ২০২২ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মো: শাখাওয়াত হোসেন, রাজবাড়ী প্রতিনিধি :: বাংলাদেশে বসবাসরত যুদ্ধ অপরাধীদের চিহ্নিত ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কর্মসূচী উপলক্ষে রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রবিবার (৪ ডিসেম্বর ) বেলা ১২ টায় রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহাসিন মৃধা রাজবাড়ী জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি ডঃ মোঃ আবু হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মিয়া আকাশ আহমেদ রাসেল, শাখাওয়াত হোসেন সোহান প্রমূখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধন কর্মসূচি ও র‍্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মাহবুবুর রহমান শেখ এর নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন....