ঢাকা রবিবার , ১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হানিফ ফ্লাইওভারের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আইএম নিউজ
জানুয়ারি ১, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ থেকে মো. আব্বাস উদ্দিন (৩১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা যুবকের মৃত্যুটি রহস্যজনক। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করে। রোববার সকালে ময়না তদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তার শরীরে কলো দাগ রয়েছে ও মুখ দিয়ে লালা বেড় হচ্ছিল।’

এসআই আরও বলেন, আব্বাস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সুলতান মিয়া। বর্তমানে মিরপুর-২ এলাকায় থাকতেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন....