ঢাকা শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

আইএম নিউজ
জানুয়ারি ৬, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

মো. শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধি ::বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নাং ২১১২) আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৫ টায় মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখা।

রাজবাড়ী জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব লেলিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় শ্রমিকলীগ ঢাকা সিটি দক্ষিণ ও বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি এ বি এম সফিউল আলম বুলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান হাওলাদার, রাজবাড়ী জেলা শাখা সভাপতি মোঃ লুৎফর রহমান, মিজানপুর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড সদস্য শাজাহান প্রামানিক সাজু,সহ সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে রাজবাড়ী জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ।

সংবাদটি শেয়ার করুন....