ঢাকা শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে আ.লীগ নেতার উদ্যোগে কম্বল বিতরণ

আইএম নিউজ
জানুয়ারি ১৪, ২০২৩ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। শীত নিবারণের পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে গরীব অসহায় মানুষদের। এমন পরিস্থিতিতে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল দশটায় উপজেলার শাহবাজার সংলগ্ন নিজ বাসভবনে তিনি এলাকার দুই শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

নিজ উদ্যোগে কম্বল বিতরণ কালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতায় গরীব অসহায় শীতার্ত মানুষেরা ভোগান্তিতে পড়েছেন। এই শীতে তাদের একটু উষ্ণতা দিতে আমি ব্যক্তিগত উদ্যোগে আমার এলাকার দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। এসময় তিনি শীতার্ত মানুষের সহায়তার জন্য সমাজের সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

কম্বল বিতরন কালে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) মাহফুজার রহমান মাহফুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....