বিএনপি-জামাত জোটের দেশ বিরোধী সন্ত্রাস নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় ফুলবাড়ী কাছারী মাঠ চত্বরে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদশা, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ।
জনসভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
