কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা’র নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্য অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে ফুলবাড়ী উপজেলা যুবলীগ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সদরের তিনকোনা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহসভাপতি নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক আশরাফুল আলম মন্ডর প্রমূখ।
