ঢাকা শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুড়িগ্রাম প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে ফুলবাড়ীতে শান্তি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

বৃহস্পতিবার  সন্ধ্যায়  ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  মোহাম্মদ আলী শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনসহ আরো অনেকে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেদওয়ানুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। উক্ত অনুষ্ঠানে মুসাব্বির রহমান মুসাসহ প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

আলোচনা সভা শেষে উত্তরবঙ্গের সাড়া জাগানো শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....