ঢাকা বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শাবি শিক্ষার্থী হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি আবুলের

আইএম নিউজ
জুলাই ২৮, ২০২২ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের আসামি আবুল হোসেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় জালালাবাদ থানা থেকে কড়া নিরাপত্তায় আবুল হোসেনকে মহানগর ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার আদালতে তোলে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ দেব জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবুল হোসেন। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। অপর দুই আসামি কামরুল ইসলাম ও মোহাম্মদ হাসানকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আদালতে বিচারকের সামনে কীভাবে ঘটনার বিবরণ দিয়েছে সে বিষয়ে কিছু জানাননি এই পুলিশ কর্মকর্তা। তবে সে ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....