ঢাকা শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ববি বন্ধুসভার সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক নাবি

আইএম নিউজ
জানুয়ারি ১৩, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ববি প্রতিনিধি :: প্রথম আলো বন্ধুসভা বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার-২০২৩ সালের কার্যকরি ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১২ জানুয়ারি বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে নতুনদের দায়িত্ব হস্তান্তর ও বিদায়ীদের সম্মাননা অনুষ্ঠানে উক্ত কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটির সভাপতির পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম সিফাত এবং সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আকতার হোসেন নাবি।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি বন্ধুসভার উপদেষ্টা মণ্ডলীয় সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ও ড.সুব্রত কুমার দাস, ববি শিক্ষক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু হলের প্রোভোস্ট সহযোগী অধ্যাপক আরিফ হোসেন, শেরেবাংলা হলের প্রোভোস্ট সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া, অফিসারর্স ক্লাবের সভাপতি সহকারী রেজিস্ট্রার মো. বাহাউদ্দীন গোলাপ।

শুভেচ্ছা বক্তব্যে প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় তুলনামূলক একটি নতুন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও সার্বিক কার্যক্রমে দেশব্যাপী ইতিবাচক দৃষ্টি উপস্থাপন করেছে।ববি বন্ধুসভার দেশসেরা বন্ধুসভা হওয়া তারই একটি উদাহরণ। ববি বন্ধু সভা সারাবছরব্যাপী সমাজ,ক্যাম্পাস ও অবহেলিত মানুষদেরকে নিয়ে স্বেচ্ছাসেবীমূলক যেসকল কার্যক্রম পরিচালনা করে সমাজ ও দেশের উন্নয়নকে সেটা প্রভাবিত করে।তিনি নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার ইচ্ছা পোষণ করেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন নাবি বলেন, ববি বন্ধুসভা দেশসেরা দশ বন্ধুসভার একটি।ইনশাআল্লাহ সামনেও আমাদের চেষ্টা থাকবে সকল বন্ধুর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার।

এছাড়াও অন্যান্য উপদেষ্টা মণ্ডলীয় সদস্যরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন ববি বন্ধুসভার নাবিলা ও উপমা দত্ত।

উলেখ্য, প্রথম আলো বন্ধুসভা, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি – ২০২৩ এর নির্বাচিত অনান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. হাসিবুর রহমান এবং আহমাদুল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক : নাবিলা জান্নাত এবং মো. হাবিব, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা পুষ্প, সহ সাংগঠনিক সম্পাদক হামিদুল মুন্সি, অর্থ সম্পাদক মো. তরিকুল ইসলাম জিহাদ, দপ্তর সম্পাদক স্বর্ণা হালদার, প্রচার সম্পাদক মো. আসাদুল ইসলাম ইমন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক পূঁজা রায়, সাংস্কৃতিক সম্পাদক উপমা দত্ত, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিসা, প্রশিক্ষণ সম্পাদক মো. রায়হান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক পূজা কুণ্ডু, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তৌফিক আলম খান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আশিকুজ্জামান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অয়ন ভাদুড়ী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাহফুজুর রহমান, ম্যাগাজিন সম্পাদক মো. আওয়াল প্রামানিক, বইমেলা সম্পাদক জুনায়েদ হোসাইন, কার্যনির্বাহী সদস্যরা হলেন ওয়াসিউ কবির, উম্মে হাফসা,আবু বক্কার সিদ্দিক, মো. আনিসুর রহমান, সোহেলী আক্তার শিমু, নুসরাত জাহান।

সংবাদটি শেয়ার করুন....