ঢাকা সোমবার , ২২ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে ২ দিন বন্ধ

আইএম নিউজ
আগস্ট ২২, ২০২২ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি ২ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, কবে থেকে ছুটি কার্যকর হবে সেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।

লোডশেডিং পরিস্থিতি বিবেচনা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে ২ দিন বন্ধ রাখার বিষয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল। আজ এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত এলো।

সংবাদটি শেয়ার করুন....