বাগেরহাটের শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসত ঘরের বাড়ান্দা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।পরে বনে অবমুক্ত করা হয় ।
সুন্দরবন পুর্ব বন বিভাগের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, বাড়িরর মালিকের খবরে স্থানীয় সামসু গারুলী নামের এক ব্যক্তি সাপটি আটক করে।পরে বনরক্ষি, ওয়াইল্ড টীম ও বন্য প্যানী অপরাধ দমন ইউনিটের সদস্যরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
সাপটিকে দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয় । এই দাড়াশ সাপ সাধারণত ধান খেতে থাকে।এরা ঈদুর খেয়ে জীবন যাপন করে। সাপগুলো মানুষের তেমন কোন ক্ষতি করে না।
