ঢাকা রবিবার , ১৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঘর থেকে বিষধর সাপ উদ্ধার,বনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা একটি   দাঁড়াশ‌ সাপ উদ্ধার করা হয়েছে।  রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের  বসত ঘরের বাড়ান্দা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।পরে বনে অবমুক্ত করা হয় ।
সুন্দরবন পুর্ব বন বিভাগের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,  বাড়িরর মালিকের খবরে স্থানীয় সামসু গারুলী নামের এক ব্যক্তি সাপটি  আটক করে।পরে বনরক্ষি, ওয়াইল্ড টীম ও বন্য প্যানী অপরাধ দমন ইউনিটের সদস্যরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
সাপটিকে দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয় । এই দাড়াশ সাপ সাধারণত ধান খেতে থাকে।এরা ঈদুর খেয়ে জীবন যাপন করে। সাপগুলো মানুষের তেমন কোন ক্ষতি করে না।
সংবাদটি শেয়ার করুন....