ঢাকা মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কারো হুমকিতে কাজ হবে না সংবিধান অনুযায়ী আগমী নির্বাচন অনুষ্ঠিত হবে:আসাদুজ্জামান খান কামাল

গোলাম রব্বানী ,নীলফামারী
মার্চ ২১, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারো হুমকিতে কাজ হবে না। সংবিধান অনুযায়ী আগমী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতার বদল করতে হলে বিএনপিকে জনগনের রায় নিতে হবে। নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।
গত সোমবার মার্কিন পরাষ্ট্র দপ্তরের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত বিচারবহিভূর্ত হত্যাকান্ডের বিষয়ে তিনি বলেন, নানা সমস্যায় আত্বগোপন করা মানুষগুলোর জন্য গুমের সংখ্যা বাড়ে-কমে। ম্যূরাল উদ্বোধন শেষে নীলফামারী পুলিশলাইন্স মাঠে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন....