ঢাকা বুধবার , ২২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

গোলাম রাব্বানী, নীলফামারী প্রতিবেদক
মার্চ ২২, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

 নীলফামারীর  কালিতলা ও সুটিপাড়ায় স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
২২শে মার্চ  ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায়  নীলফামারী জেলার কালিতলা ও সুটিপাড়া নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান ইফতেকার এবং প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় মোট ০৩টি যানবাহনের (ট্রাক) বিরুদ্ধে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৬টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সংবাদটি শেয়ার করুন....