গাইবান্ধার সাদুল্লাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, ভূমি অফিসার মোঃ তাইফুর রহমান, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী প্রমূখ।অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন । আলোচনা সভা শেষে জাতির শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা
হয়।
