ঢাকা রবিবার , ২৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বন্ধুশিশুরা শহীদ মিনারে

Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

শনিবার(২৬ মার্চ) সকাল ৬টায় ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন। সকাল ৬টা ১৫ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনসহ ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়ার বন্ধুশিশুরা অংশগ্রহণ করেন।

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ওমেন ইনিশিয়াটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে অত্র উপজেলায় শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সংস্থটির এ উদ্যোগ। তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে বন্ধুশিশুরাও এগিয়ে এসেছে শহীদমিনারে ফুলের ডালা হাতে নিয়ে শহীদদের প্রতি সম্মান জানাতে।

সংবাদটি শেয়ার করুন....