ঢাকা সোমবার , ২৭ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে আমিছার রহমান (৬২) নামের এক মানষিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার  চিকনমাটি দোলা পাড়া এলাকায় মিতালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে সেখানেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। মৃত ওই বৃদ্ধ উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের কাউয়াতলী এলাকার মৃত মান্দের আলীর ছেলে।জিআরপি পুলিশ সুত্রে জানা গেছে, ভারত হতে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি ও ডোমার স্টেশন পার হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের অভিমুখে যাত্রা করে। বিকাল তিন টার দিকে চিকনমাটি দোলাপাড়া এলাকায় মানষিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ কাটা পড়ে সেখানেই নিহত হয়।

মৃতের ছেলে নুরনবী ইসলাম (30) বলেন, আমার বাবা  আগে ইট ভাটায় শ্রমিকের কাজ করতো। সাথে হাঁস বিক্রিও করতো। বেশ কয়েকমাস হতে আমার বাবা মানষিক ভারসাম্যহীন সমস্যায় ভুগছিল। তিনি প্রায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যেত।

সৈয়দপুর জিআরপি থানার এসআই মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে আইনী প্রকৃয়া স

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ম্পূর্ণ করা হবে।

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন....