ঢাকা বুধবার , ২৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম
মার্চ ২৯, ২০২৩ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্বে পাড়ে বাঁশঝাড় এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত দুই যুবক হলেন উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার শাহিন মিয়ার ছেলে সজিব মিয়া (২০) ও শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের বেল্টু মিয়ার ছেলে আলামিন (২০)।
কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন....