গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক প্রথম শ্রেনীর ছাত্র মোঃ মোঃ কাজল মিয়া(৬ )নির্যাতিত হয়েছে। ক্লাসে লেখা দিতে দেরি করার কারনে কাজলকে অমানবিক নির্যাতন করে ঐ স্কুলের শিক্ষক মোঃ রাজু মিয়া।স্কুলের শিক্ষক রাজু মিয়া লেখা দিতে ছাত্র কাজলকে তাগিদ করেন, তবে কাজল লেখা দিতে দেরি করলে রুমের মধ্যে অমানবিক নির্যাতন করে তাকে । প্রথমে পেটে কলম দিয়ে ভূড়ি মোচরানো, কান ধরে তোলা করা তারপর নাকে খড় দেওয়ার মতো অমানবিক নির্যাতন করেন এই নিষ্ঠুর শিক্ষক পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করে স্বজনেরা।এর আগেও অনেক ছাত্রকে এভাবে মারধরের অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা শিক্ষা অফিসারের বরাবরে প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। শিক্ষার্থী কাজলের পিতা মোঃ মিঠু মিয়া কান্না কণ্ঠে অভিযোগ করে বলেন, আমার ছেলেকে রাজু মাস্টার অনেক মারধর করেছেন। আমার ছেলে এখন কানে কম শোনে। ছেলের শরীরে আঘাতের চিহ্ন এখনও আছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষক রাজুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্থ করেন।
এ বিষয়ে শিক্ষক রাজু মিয়া শিক্ষার্থী কাজলকে মারধোরের কথা স্বীকার করে জানান, যা করেছি তার মঙ্গল ও ভালোর জন্য করেছি। এ ছাড়া আর কোনো কথা বলতে চাননি।
অনেক অভিভাবকরা জানান, এ ধরনের শিক্ষকদের অমানবিক নির্যাতনের কারনে অন্য ছাত্র-ছাত্রীরাও স্কুল বিমুখ হয়ে পড়ছে। এর আগেও তিনি এরকম অনেক ঘটনা ঘটিয়েছেন।
