ঢাকা রবিবার , ২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ফেনসিডিল সহ মাদক কারবারি আটক ১

মোঃ শাকিল মিয়া,গাইবান্ধা
এপ্রিল ২, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা সদর উপজেলা ফেনসিডিলসহ রনি সরকার (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার রনি সরকার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বৈদ্যনাথ গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ এপ্রিল) র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের উপজেলার কচুয়া খামার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করাসহ মাদক ডিলার রনি সরকারকে গ্রেফতার করা হয়। মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিরুদ্ধে অভিযান চলছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সংবাদটি শেয়ার করুন....