কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে অনিয়ম । নির্ধারিত সময়ে টিসিবি পণ্য বিতরণ না করা এছাড়াও টিসিবির ফ্যামিলি কার্ড থাকা সত্বেও টিসিবির পণ্য পায়নি অনেকেই।
রবিবার (২ এপ্রিল ২০২৩ইং) উপজেলার তুষভান্ডার হাই স্কুল খেলার মাঠে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণের কথা শুনে সকালে ৯০২জন সুবিধাভোগী টিসিবির পণ্য নিতে আসেন। কিন্তু রোযা রেখে ৩টি ওয়ার্ডের সুবিধাভোগীরা সকাল থেকে বিকেল ৩ টা পযর্ন্ত থাকার পরেও টিসিবির পণ্য বিতরণে গাড়ি না আসায় সুবিধাভোগিরা ইউনিয়ন চেয়ারম্যানকে অভিযোগ করেন। পরে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ডিলারকে জানালে সাড়ে ৩ টার দিকে টিসিবির পণ্য নিয়ে আসেন। সুবিধাভোগীদের টিসিবির ফ্যামিলি কার্ড থাকা সত্ত্বেও বিকেল ৩টা পেরিয়ে সন্ধ্যা নামলেও তাদেন ভাগ্যে জোটেনি টিসিবির পণ্য। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। ওই সময় ভুক্তভোগিদের তোপের মুখে পড়েন ডিলার সফিয়ার রহমান।
এদিকে পুলিশের সহযোগিতা নিয়ে টিসিবির পণ্য বিতরণ শুরু করলেও কিছুক্ষণের মধ্যে পণ্য শেষ হয়ে যায়। ফলে মানুষের মাঝে উত্তেজনার চিত্র দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ডিলারকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করলেও ব্যর্থ হোন। পরে বিক্ষোভ মিছিল হলে ডিলার সফিয়ার রহমান সুবিধাভোগীদের পুনরায় পণ্য বিতরণের আশ্বাস দিতে বলেন পুলিশ সদস্যরা। এসময় টিসিবির পণ্য আবারো বিতরণ করবেন বলে আশ্বাস দিলে তাকে ছেড়ে দেন।
৬ নং ওয়ার্ডের গোলজার হোসেন বলেন, মাঠে তেল, চিনিসহ টিসিবির মালামাল বিতরণ করতে আসেন ডিলার। কিন্তু আমাদের বিষয়টি জানানো হয়নি। সারাদিন অনেক অসহায় মানুষ মালামালের জন্য গেলেও নানা ভুল-ত্রুটির অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। রমজান মাসে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। রাতে আঁধারে খালি কার্টন রেখে নিচে টিসিবির পণ্য দেয়া ঠিক করেনি। মানুষ। বিষয়টি টের পেয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ট্রাকটি আটক করেছি।
ডিলার সফিয়ার রহমান বলেন, আমাকে খাদ্যগুদাম থেকে ২টায় দেয়া হয়েছে। তাই মাঠে বিতরণ শুরু করেছি সাড়ে ৪টার দিকে। এ কারণে সন্ধ্যা হয়েছে গেছে মাল বিতরণ করতে। পণ্য সংকটের বিষয়ে তিনি বলেন, টিসিবি পণ্য বিতরণের যে কার্ডটি করা হয়েছে সেটি স্ক্যান করেছেন তাই অনেকজনকে মাল দিতে পারি নি।
এবিষয়ে উপজেলা নির্বাহি অফিসার জহির ইমাম বলেন, টিসিবির অনিয়মের ব্যাপারে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
