ঢাকা সোমবার , ৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে রাস্তা অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের বিক্ষোভ

রংপুর ব্যুরো
এপ্রিল ৩, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় বখাটে কর্তৃক রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সজিব নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে
রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
আজ সন্ধা সাড়ে সাতটার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে প্রায় ২ ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলে । পরে রংপুর
মেট্রোপলিটন পুলিশ এসে অভিযুক্ত রিহানকে অনতিবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয়
শিক্ষার্থীরা। বিক্ষোভকারী ও পুলিশ যায়, সন্ধ্যার আগে রংপুর পলিটেকনিকের সামনে সজিব রায়হান নামে এক
শিক্ষার্থীকে মারধর করে পা ভেঙ্গে স্থানীয় বখাটে রিহান। শিক্ষার্থীরা তাকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করে। আহত সজিব রংপুর ইনস্টিটিউটের ইলেকট্রমেডিকেল বিভাগের ৭ম সেমিস্টারের
শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ইনস্টিটিউটের ভিতরে মেসে থাকা
শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। এসময় স্থানীয়দের তাড়া খেয়ে
রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালীন রংপুর নগরীর প্রধান সড়কে তীব্র
যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরে নগরবাসী। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ এসে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা আস্বাস দিলে
শিক্ষার্থীরা চলে যায় ।

সংবাদটি শেয়ার করুন....