বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম -এর নির্দেশনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিমসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
