নীলফামারীতে আন্তঃজেলা অটোভ্যান চক্রের তিন জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করায় প্রেস ব্রিফিং হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর ও জলঢাকা সার্কেল (পিপিএম সেবা) মোঃ মোস্তফা মঞ্জুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) জয়ন্ত কুমার সেন,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন , গোলাম রাব্বানী বিজয় টিভি জেলা প্রতিনিধি ও নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও সোহেল রানা, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নীলফামারী জেলা শাখার সভাপতি স্বপ্না আক্তার স্বার্ণালী শাহ, নীলফামারী জেলা প্রতিনিধি মনিং আবু হাসান,জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নীলফামারী জেলা শাখা সাধারণ সম্পাদক এন এম হামিদি বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন।পুলিশ সুপার বলেন, সদর উপজেলার নিত্যানন্দী আন্তঃজেলা অটোভ্যান চক্রের কুখ্যাত ছিনতাইকারী মোঃ হানিফা ওরফে হানিফ ডাকাত, গত শুক্রবার ( ১৪ এপ্রিল) স্থানীয় পূর্ব পরিচিত ভ্যানচালক সামাদকে সুকৌশলে ডোমারে নিয়ে যায়।গভির রাতে ফেরার পথে ভ্যানচালক সামাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ভ্যান নিয়ে পলিয়ে যায়।
