ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দরিদ্র মেধাবী ছাত্রী অঞ্জনার পাশে দাড়ালেন তরুন রাজনীতিবিদ এবং বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দীন
“আর্থিক অভাবে নার্স হওয়ার স্বপ্নভঙ্গ হতে চলেছে মেধাবী ছাত্রী অঞ্জনার” এমন একটি নিউজ ফেসবুকে দেখে সেই মেধাবী ছাত্রী অঞ্জনাকে নগদ ১০০০০ টাকা আর্থিক সহযোগিতা করলেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের প্রভাবশালী সদস্য,পীরগঞ্জের জাবরহাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি,তরুন রাজনীতিবিদ এবং সমাজসেবক মো: গিয়াস উদ্দীন,
তিনি মোবাইল ফোনে শিক্ষার্থী অঞ্জনার সাথে কথা বলেছেন এবং ১০০০০ টাকা আর্থিক সহযোগিতার পাশাপাশি ভবিষ্যতে যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন,
মেধাবী ছাত্রী অঞ্জনা,বরগুণা নার্সিং ইন্সটিটিউট এর ছাত্রী,তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের বোলদিয়ারা জেলেপাড়া গ্রামে…
