নীলফামারী জেলার ডোমার পাটোয়ারী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারে বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৪ টায় নবাব উদ্দিনির গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটিয়ে মুহূর্তের মধ্যে ১৮ টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলি খোলা আকাশের নিচে শিশু ছেলে মেয়ে নিয়ে অবস্থান করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, জোবানে রেল ঘুন্টিতে রাস্তার উপর ফারুক হোসেন দোকান ঘর নির্মাণ করায় বাধার মুখে দমকল বাহিনীর গাড়ি যেতে না পারায় সময়মতো আগুন নেভাতে না পেরে ক্ষয়ক্ষতি হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি ও ভোগডাবুডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সান্ত্বনা দিয়ে শাড়ি লুঙ্গি কম্বল চালসহ শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন।
