নিজ বাড়ির সামনে থেকেই দিন- দুপুরে বাড়ির উঠান থেকে নিখোঁজ হয়েছে আব্দুল্লাহ ওরফে বায়োজিদ (৪) নামে এক শিশু।জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মনোহরপুর ইউনিয়ন তালুকঘোড়াবান্ধা (বালুখোলা) গ্রামে, গত ( ৮ মে) সোমবার দুপুর ৩ টার দিকে ঘটেছে এ ঘটনা। ঘটনার ঐ রাতেই থানা পুলিশ রহস্য উদ্ঘাটনে প্রায় ৪ ঘন্টা যাবত বিভিন্ন ভাবে বায়োজিদ নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনে ক্লু খুঁজছে থানা-পুলিশ? দিনে দুপুরে নিখোঁজ হওয়া বায়োজিদ ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো হদিস দিতে পারেনি পুলিশ । এদিকে ৪ বছরের শিশু বায়েজিদ দিন – দুপুরে বাড়ির উঠান থেকে নিখোঁজ হওয়া কে কেন্দ্র করে এলাকা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।কেউ বলছে শিশুকে কেউ হত্যা করেছে। আবার কেউ বলছে জ্বিনে নিয়ে গেছে। সর্বশেষ তার জন্য মাংকিও করা হয়। আবদুল্লাহ ওরফে বায়োজিদ,তালুকঘোড়াবান্ধা (বালুখোলা) গ্রামের তাহারুল ইসলাম ছেলে।এ বিষয়ে কোন কুল-কিনারা না পেয়ে নিখোঁজ বায়েজিদের মা রাহেনা বেগম পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ( জিডি নং- ৪০৫)-সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।পলাশবাড়ী থানা পুলিশ ইন্সপেক্টর ( তদন্ত) দিবাকর অধিকারী জানান। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ শিশুকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
