ঢাকা বৃহস্পতিবার , ১১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
মে ১১, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২ টায় বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যার বিষয় ছিলো আইন নয়, জনসচেতনতাই পারে প্লাস্টিকের ব্যবহার রোধ করতে।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিতর্ক প্রতিযোগীতায় পক্ষে অংশ গ্রহণ করে অত্র প্রতিষ্ঠানের ৩ ছাত্রী মোছাঃ এলিনা খাতুন, রিদিতা সরকার মেধা ও মোছাঃ আফসানা সাদিয়া  এবং বিপক্ষ দল হিসেবে অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের ৩ জন ছাত্র হাবিবুর রহমান, লিমন সরদার ও ফুহাদ আহমেদ। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল বিজয় লাভ করে।
বিতর্ক প্রতিযোগিতাটি অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ মোখলেসুর রহমান সঞ্চালনা করেন।
বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেন, ইয়ুথ হাব ইউএসএস, ও সহযোগিতায় একশনএইড বাংলাদেশ ফুলবাড়ী শাখা।
বিচারকের দায়িত্বে ছিলেন,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, নজরুল ইসলাম, সাজেদুল করিম। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ইউএসএস এর প্রতিনিধি ও বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ বক্তব্য রাখেন। বক্তারা  তাদের বক্তব্যে আলোচনায় নিয়ে আসেন প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখা জরুরী। আমরা প্লাস্টিকের ব্যবহার অন্যকে কমানোর সহযোগিতা করব। যাতে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করা ও আমরা নিজেকে রক্ষা করবো। আমরানপ্লাস্টিকের ব্যবহারের বিকল্প মাধ্যম ব্যবহার করবো।
বিতর্ক প্রতিযোগিতা শেষে উভয় দলকে পুরস্কার বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান (দরদ) ও তানিয়া খাতুন পিয়ার গ্রুপ ফেলো ইয়ুথ হাব, ইউএসএস ফুলবাড়ী। ইয়ুথ হাবের সভাপতি সীমা খাতুন, সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া ও ইয়ুথ হাবের সদস্যগণ।
সংবাদটি শেয়ার করুন....